Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৯ ১৪৩২, মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

২৫ মার্চ রাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ২৪ মার্চ ২০২৬

প্রিন্ট:

২৫ মার্চ রাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

ফাইল ছবি

এবারও ২৫ মার্চ গণহত্যা দিবসে এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট হবে না।যদিও মঙ্গলবার সকালে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের প্রথম প্রহর স্মরণ করে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই, জরুরি স্থাপনা, বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

কিন্তু রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় জানান, ২৫ তারিখ রাতে ১ মিনিটের ব্ল্যাক আউট হবে না।তবে কেন পালন করা হবে না- এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানানি।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক গণহত্যা চালিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী ২৫ মার্চ রাতের আঁধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ঢাকাজুড়ে হত্যাযজ্ঞ চালিয়েছিলগত আওয়ামী লীগ সরকারের সময়ে কালরাতের স্মরণে ২৫ মার্চ এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি চালু করা হয়। গত বছর রাত ১০টা থেকে ১০টা এক মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হয়।

Walton
Walton