Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৯ ১৪৩২, মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

যশোর আদালত চত্বরে আইনজীবী কর্তৃক শারীরিক হেনেস্তার শিকার হয়েছেন সাংবাদিক বেনজীন খান

কাজী রাকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩০, ২৪ মার্চ ২০২৬

আপডেট: ২১:৩১, ২৪ মার্চ ২০২৬

প্রিন্ট:

যশোর আদালত চত্বরে আইনজীবী কর্তৃক শারীরিক হেনেস্তার শিকার হয়েছেন সাংবাদিক বেনজীন খান

ফাইল ছবি

যশোরের আদালত চত্বরে দুইজন আইনজীবী কর্তৃক আক্রমন ও শারীরিক হেনেস্তার শিকার হয়েছেন যশোরের বিশিষ্ট লেখন, সাংবাদিক, মুক্তচিন্তার সংগঠন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জজ আদালত (ঝিকরগাছা অঞ্চল) প্রাঙ্গনে এই ঘটনা ঘটে। 

এই বিষয়ে তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতিকে মৌখিক ভাবে অবহিত করেছেন।একই সাথে তিনি সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।সাংবাদিক বেনজীন খান অভিযোগ করেছেন,তিনি জমিজমা সংক্রান্ত একটি মামলার বাদি। গত ১৫ বছর ধরে তিনি ওই মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছেন। মঙ্গলবার ছিলো মামলার হাজিরার দিন। ওই দিন কোর্টে হাজিরা দেয়া শেষে আদালতের বারান্দায় দেখা হয় বিবাদী পক্ষের আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে আইনজীবী মেহেদী হাসান বাপ্পী। ওই দুই আইনজীবী সাংবাদিক বেনজীন খানের পরিচিতি।

তিনি হাস্যজ্বল মুখে আইনজীবী আব্দুল লতিফ খোকনের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করেন এবং বলেন, ‘একদিন তো আমাদের সকলকে কবরে যেতে হবে।’ এটা শোনার সাথে সাথে তিনি অগ্নিমূর্তি ধারন করেন এবং বেনজীন খানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তার দিকে তেড়ে আসেন। সেই সাথে যোগদেন তার ছেলে মেহেদী হাসান বাপ্পী। তিনিও মারার জন্য রুখে যান এবং ধাক্কা দেন। সে সময় বেনজীন খান বলতে থাকেন, ‘শরীরে হাত দিয়ে কথা বলা এটা কোন ভদ্রতা?’ এটা বলায় তারা আরো ক্ষুব্ধ হন এবং সেখানে থাকা মানুষজনের সামনে নানা ভাবে হুমকি দেন। বলতে থাকেন‘ আপনি সাংবাদিক যা পারেন লেখেন, দড়াটানায় আমার নামে বক্তৃতা দেন। এতে আমাদের কিছু্ই হবে না।’ নানা অপমান জনক কথাবার্তা বলাতে তিনি হতোভম্ব হয়ে যান। আশেপাশের লোকজনও দাড়িয়ে দেখতে থাকেন। বাধ্য হয়ে তিনি সেখান থেকে অপমান অপদস্ত হয়ে ফিরে আসেন।

বেনজীন খান বলেছেন,এই বিষয়টি তিনি সাথে সাথে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুকে জানালে তিনি একটি লিখিত অভিযোগ দিতে বলেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর। দুপুরে তিনি ওই লিখিত অভিযোগ দেন। 

তিনি প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘আদালত প্রাঙ্গনে একজন আইনজীবীর এ কোন ধরনের ব্যবহার! শালীলতা ও সংযম বজায় না রেখে অমর্যাদাপূর্ণ আচারণ করেছেন দুইজন আইনজীবী। একটি মামলা বছরের পর বছর জিইয়ে রেখেছেন। ১৫ বছর ধরে ঘুরছি। আর কতকাল ঘুরতে হবে? প্রশ্ন করেন সাংবাদিক বেনজীন খান। 

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেছেন, ‘সাংবাদিক বেনজীন খান দুইজন আইনজীবীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি জেনেছি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

Walton
Walton