Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৪ ১৪৩৩, সোমবার ৩০ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও জামাতা গ্রেফতার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৮, ৩০ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও জামাতা গ্রেফতার

হাসিনা মহিউদ্দিন ও জামাতা ডা. মো. সেলিম আকতার চৌধুরী

চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী এবং মহানগর মহিলা লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন ও তার জামাতা ডা. মো. সেলিম আকতার চৌধুরীকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর খুলশী আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ডা. সেলিম আকতার চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সিনিয়রস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট। গ্রেফতারকৃতরা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা ও ভগ্নিপতি।    

অভিযানে নেতৃত্ব দেওয়া খুলশী থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিআইপি আবাসিক এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এর আগে রোববার রাত সাড়ে ৮টা থেকে ভবনটি ঘিরে রাখে পুলিশ। ওই ভবনে তাদের অবস্থানের বিষয়ে নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশ।

Walton
Walton