ফাইল ফটো
রাজধানীর নদ্দা এলাকায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। আজ রোববার (২৯ নভেম্বর) রাত ১০টা ২৭ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে বাসে আগুন লাগার খবর আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
এ বিষয়ে তিনি বলেন, রোববার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর নদ্দা এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিয়ন্ত্রণকক্ষে পৌঁছায়নি। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।




