Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১০ ১৪৩৩, শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৭, ১১ আগস্ট ২০২৬

আপডেট: ২২:৫০, ১১ আগস্ট ২০২৬

প্রিন্ট:

নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (১০ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লির উদ্দেশে রওনা হন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়বস্তু নিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে অবহিত করতে দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী।

ধারণা করা হচ্ছে, বিশেষ কোনও বার্তা তিনি ঢাকা থেকে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগের দিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গেও বৈঠক করেন তিনি।

Walton
Walton