Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৬ ১৪৩৩, শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬

আকাশচুম্বী তেলের দাম : ব্যারেলপ্রতি ছাড়াল ১০৮ ডলার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ১১ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

আকাশচুম্বী তেলের দাম : ব্যারেলপ্রতি ছাড়াল ১০৮ ডলার

ফাইল ছবি

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী উচ্চতায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের প্রধান প্রধান সামুদ্রিক নৌপথে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাগামহীনভাবে বাড়ছে। হরমুজ প্রণালির পাশাপাশি লৌহিত সাগরের বাব আল মান্দেব প্রণালি আটকে দেয়ার হুমকি সৃষ্টি করেছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী। এতে তেলের দাম আরো বেশি বাড়তে শুরু করেছে। এ অবস্থায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদে ব্যাহত হওয়ার চরম উদ্বেগ বিরাজ করছে বিশ্বে। এ খবর দিয়েছে রয়টার্স।সংবাদ বিশ্লেষণ

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, লন্ডনের ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৫ সেন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৬৮ ডলারে লেনদেন হচ্ছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৩ দশমিক ৪৫ ডলারে।

এর আগে বৃহস্পতিবার দিনভর লেনদেনে উভয় বেঞ্চমার্কেই তেলের দাম ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ পরিবহন রুটগুলোতে অস্থিরতা বাড়তে থাকায় তেল সরবরাহ নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। এর জেরে গত মে মাসের মাঝামাঝি সময়ের পর এই প্রথমবারের মতো সপ্তাহের শেষে উভয় বেঞ্চমার্কে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করতে যাচ্ছে।

Walton
Walton