Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৬ ১৪৩৩, রোববার ২৩ আগস্ট ২০২৬

তেজগাঁও থানার কোয়ার্টার থেকে শিশু ‘নিখোঁজ’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৯, ২২ আগস্ট ২০২৬

প্রিন্ট:

তেজগাঁও থানার কোয়ার্টার থেকে শিশু ‘নিখোঁজ’

ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও থানার কোয়ার্টার থেকে এক পুলিশ সদস্যের আড়াই বছরের শিশু সন্তান ‘নিখোঁজ’ হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে 'নিখোঁজ' হয় শিশুটি। তেজগাঁও থানার এসআই শাহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘থানার কোয়ার্টার থেকে এক পুলিশ সদস্যের আড়াই বছরের শিশু সন্তানকে পাওয়া যাচ্ছে না।’

তেজগাঁও থানার ওসি ক্যশৈনু মারমা মানবজমিনকে বলেন, ‘আমাদের থানার বাউন্ডারির মধ্যে পুলিশ সদস্যদের থাকার কোয়ার্টার রয়েছে। সেই কোয়ার্টারে থাকা এক পুলিশ সদস্যের ছেলে থানা বাউন্ডারির মধ্যে খেলা করছিল। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, ছেলেটি খেলতে খেলতে মেইন রাস্তায় বের হয়ে গেছে। তাকে খোঁজ করা হচ্ছে। এই ঘটনায় পরিবারের কারোর কিছু হয়নি, সকলে ভালো আছে সুস্থ আছে।’

Walton
Walton