ফাইল ছবি
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রীর পদ থেকে জহির উদ্দিন স্বপনকে সরিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হচ্ছে। তিনি মন্ত্রীর পদমর্যাদায় এ দায়িত্ব পালন করবেন।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠানের পর মন্ত্রিসভায় এই পরিবর্তনের বিষয়টি জানা যায়।
জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়ে নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এর ফলে মন্ত্রণালয়টিতে নতুন নেতৃত্ব আসছে।
অন্যদিকে, মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়েছে। তিনি মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।




