Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১২ ১৪৩৩, বুধবার ২৯ জুলাই ২০২৬

গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০১, ২৮ জুলাই ২০২৬

প্রিন্ট:

গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি

ছবি: সংগৃহীত

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিঠিতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিসহ জ্বালানি খাতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।মঙ্গলবার  সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, গ্যাস সংকট নিরসনে প্রধানমন্ত্রী আজ দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিসহ যেকোনো ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আশা করছে, এ বিষয়ে মালয়েশিয়া সরকার দ্রুততম সময়ের মধ্যেই ইতিবাচক সাড়া দেবে। 

এর আগে গত ২৭ জুলাই প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, গ্যাস সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব হচ্ছে না। সার্বিক চেষ্টা চলছে। আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কেটে যেতে শুরু করবে।
 
তিনি আরও বলেন, মূলত কারিগরি সমস্যার কারণেই গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাস সংকটের সমাধানে স্বল্প মধ্য এবং দীর্ঘ মেয়াদে উদ্যোগ নিয়েছে সরকার। আগের সরকার দীর্ঘ মেয়াদে কোনো উদ্যোগ নেয়নি।

Walton
Walton