Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৭ ১৪৩৩, বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬

ভারতের ইপিআই লেনেদেন এখন বিশ্বের ১২টি দেশে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩০, ২৩ জুলাই ২০২৬

প্রিন্ট:

ভারতের ইপিআই লেনেদেন এখন বিশ্বের ১২টি দেশে

ছবি: সংগৃহীত

ভারতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেনে বিস্ময়কর অগ্রগতি হয়েছে। গত পাঁচ বছরে এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের ১২টি দেশে সম্প্রসারিত হয়েছে। 

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) নিয়ন্ত্রক তত্ত্বাবধানে ২০১৬ সালের ১১ এপ্রিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) দ্বারা চালু হওয়া ইউপিআই এখন দেশটির ডিজিটাল পেমেন্টের মেরুদণ্ড হয়ে উঠেছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’র 

জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠা ইউপিআই নিয়ে ভারতীয় সংসদের চলমান বর্ষাকালীন অধিবেশনেও আলোচনা হয়েছে। লোকসভার সাংসদ ডঃ মান্না লাল রাওয়াত সরকারকে দেশে ইউপিআই ব্যবহারকারী এবং ইউপিআই লেনদেনের বর্তমান সংখ্যা এবং ভারতের বাইরে অন্য কোন কোন দেশে ইউপিআই ব্যবহৃত হচ্ছে সেই বিষয়ে বিশদ জানতে চেয়েছেন।  

লোকসভার এই সাংসদ ইউপিআই-ভিত্তিক ডিজিটাল লেনদেনকে আরও সুরক্ষিত ও স্বচ্ছ করার জন্য সরকারের গৃহীত নতুন প্রযুক্তিগত উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছেন, যা এর গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে। 

গত ২২ জুলাই (২০২৬) সংসদে প্রশ্নত্তোরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, এনপিসিআই (NPCI)-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ইউপিআই প্ল্যাটফর্মে ৫৫.৪৯ কোটি ব্যবহারকারীকে যুক্ত করা হয়েছে। ইউপিআই-ভিত্তিক লেনদেনকে আরও সুরক্ষিত ও স্বচ্ছ করার জন্য সরকার, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এবং এনপিসিআই সময়ে সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, “এগুলোর মধ্যে অন্যান্য বিষয়ের পাশাপাশি রয়েছে জালিয়াতিপূর্ণ লেনদেন রোধ করার জন্য ঝুঁকি-ভিত্তিক লেনদেনের সীমা, অননুমোদিত মোবাইল নম্বর পরিবর্তন এবং এসএমএস-ভিত্তিক প্রমাণীকরণের অপব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা, সেইসাথে ইউপিআই অ্যাপ্লিকেশনগুলির জন্য উন্নত নিরাপত্তা ব্যবস্থা।’’

দেশটির অর্থ প্রতিমন্ত্রী এও জানান যে, এনপিসিআই ‘কম্প্রিহেনসিভ ইউপিআই ইনফরমেশন সিকিউরিটি ফ্রেমওয়ার্ক (CUISF) 2025’ এবং ‘মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি ফ্রেমওয়ার্ক’ জারি করেছে, যা ইউপিআই ইকোসিস্টেমের সুরক্ষা ও স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য উন্নত নিরাপত্তা নিয়ন্ত্রণ বাধ্যতামূলক করেছে।

পরিসংখ্যান বলছে, গত পাঁচ অর্থ বছরে ইউপিআই লেনদেন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ অর্থ বছরে, ইউপিআই ৮৪.১৬ লক্ষ কোটি টাকার ৪,৫৯৫.৬১ কোটি লেনদেন প্রক্রিয়া করেছে। ২০২২-২৩ অর্থ বছরে এই লেনদেনের পরিমাণ বেড়ে ৮,৩৭১.৪৪ কোটি, ২০২৩-২৪ অর্থ বছরে ১৩,১১২.৯৫ কোটি এবং ২০২৪-২৫ অর্থ বছরে ১৮,৫৮৬.৬০ কোটিতে পৌঁছেছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ইউপিআই তার সর্বকালের সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে, যেখানে মোট ৩১৪.২৩ লক্ষ কোটি টাকার ২৪,১৬১.৬৯ কোটি লেনদেন সম্পন্ন হয়েছে।

Walton
Walton