ফাইল ছবি
বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে এক ভয়াবহ গণহত্যাকারী বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি । স্থানীয় সময় মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ইসরাইলের এই প্রধানমন্ত্রী ৭৩,০০০-এর বেশি মানুষের হত্যা এবং হাজার হাজার শিশুর অঙ্গহানির জন্য দায়ী । তার হামলায় আহত/বেঁচে থাকা শিশুরা কোনো ধরনের অ্যানেশেস্টিসিয়া বা অবশ করা ছাড়াই অঙ্গচ্ছেদের শিকার হচ্ছে। নবজাতক হাসপাতাল ও প্রসূতি কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য, যার ফলে নবজাতকরা বেঁচে থাকার সুযোগটুকুও হারাচ্ছে।’
মামদানি বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে আসলে তাকে স্বাগত জানানো হবে না। বরং আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা নিউ ইয়র্ক সিটি কার্যকর করতে পারে কি না সেই বিষয়টি নিয়ে সিটি প্রশাসন প্রযোজ্য আইনের অধীনে উপলব্ধ প্রতিটি পথ পর্যালোচনা করে দেখেছে।’
জোহরান মামদানি বলেন, ‘নিতানিয়াহু খাদ্য ও মানবিক সাহায্য প্রবেশে বাধা দিয়ে তিনি যে অসংখ্য মানুষকে অনাহারে রেখেছেন, তার জন্য শত শত ত্রাণকর্মী ও সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।’
গত মাসেই জাতিসংঘ নিশ্চিত করেছে যে, তথাকথিত যুদ্ধবিরতির আট মাসেরও বেশি সময় পর ফিলিস্তিনি শিশুরা এখনও ইসরাইলি সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু হয়ে ইচ্ছাকৃতভাবে নিহত হচ্ছে। দিন দিন এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে বলে মন্তব্য করেন নিউ ইয়র্কের মেয়র।
আন্তর্জাতিক অপরাধ আদালতের সাথে একমত পোষণ করে মামদানি বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার ও গ্রেপ্তার হওয়া উচিত, যেমনটি আইসিসি’র অভিযুক্ত অন্য যে কারও ক্ষেত্রেই মনে করা হয়।’ আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনি এখতিয়ার নিউ ইয়র্ক সিটির নেই উল্লেখ করে মামদানি পরোয়ানা কার্যকর করার জন্য ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, নিউ ইয়র্কের মেয়র হিসেবে মামদানি জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত কয়েকদিন ধরেই নেতানিয়াহুর সম্ভাব্য আগমনকে ঘিরে নিজের কঠোর অবস্থান জানান দিচ্ছেন মুসলিম এই মেয়র।




