Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৬ ১৪৩৩, রোববার ২৩ আগস্ট ২০২৬

লরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৭, ২২ আগস্ট ২০২৬

প্রিন্ট:

লরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

শনিবার বেলা ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার নিয়ামত আলী, তাঁর স্ত্রী, সন্তান এবং লালন মিয়া নামে এক যুবক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে সিলেটগামী ৮ জন যাত্রী বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক লরির জোরালো মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে চালকসহ আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে ওসমানীনগর থানা পুলিশ জানায়, আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি জব্দ করার প্রক্রিয়া চলছে।

Walton
Walton