Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১ ১৪৩৩, সোমবার ১৭ আগস্ট ২০২৬

গাজীপুরে জঙ্গলে ১২ ঘোড়া জবাই : এলাকায় চাঞ্চল্য

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১২, ১৭ আগস্ট ২০২৬

প্রিন্ট:

গাজীপুরে জঙ্গলে ১২ ঘোড়া জবাই : এলাকায় চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মুদিপাড়া এলাকায় গভীর জঙ্গলে মিলেছে অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড়। স্থানীয়দের ধারণা, নির্জন ওই স্থানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে কোনো চক্র। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ ও প্রাণিসম্পদ বিভাগ।

কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়ক থেকে জঙ্গলের ভেতরে চলে গেছে সরু একটি হাঁটার পথ। আর সেই পথের দুই পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড়। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

সোমবার সকালে ঘাস কাটতে গিয়ে স্থানীয় কয়েকজন প্রথমে এসব দেহাবশেষ দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা।শ্রীপুর মডেল থানার ওসি মো. শাহীনুর আলম বলেন, ‘ঘোড়াগুলো কোথা থেকে আনা হয়েছিল, কারা জবাই করেছে এবং মাংস কোথায় নেয়া হয়েছে, এসব খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Walton
Walton