Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৪ ১৪৩৩, বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে কথিত আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ৩০ জুলাই ২০২৬

প্রিন্ট:

রোহিঙ্গা ক্যাম্পে কথিত আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে কথিত আরসা কমান্ডার মোহাম্মদ জুবায়ের (৩৪) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই ব্লকের রহমত উল্লাহ’র ছেলে।

১৪ এপিবিএনের ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, জুবায়ের বসতঘর থেকে পাশের একটি মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে যাওয়ার সময় ওই এলাকার ইব্রাহিমের বাড়ির সামনে পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জুবায়ের শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় রোহিঙ্গারা জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নেয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ক্যাম্পে গুলিতে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।’

Walton
Walton