Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৪ ১৪৩৩, বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

গোলাপগঞ্জে এনসিপি’র গাড়িবহরে হামলা : সারজিস আলমের গাড়ির গ্লাস ভাঙচুর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ৩০ জুলাই ২০২৬

আপডেট: ১৬:৩৫, ৩০ জুলাই ২০২৬

প্রিন্ট:

গোলাপগঞ্জে এনসিপি’র গাড়িবহরে হামলা : সারজিস আলমের গাড়ির গ্লাস ভাঙচুর

ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এ ছাড়া একটি অটোরিকশাও ভাঙচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

সভা শেষে বেলা পৌনে ৩টার দিকে নেতারা পদযাত্রার অংশ হিসেবে সিলেট-জকিগঞ্জ সড়ক দিয়ে গোলাপগঞ্জ শহরের ডাচ-বাংলা ব্যাংকের সামনে পৌঁছালে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করে দলটি।এনসিপির অভিযোগ, ওই সময় একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দিতে তাদের গাড়িবহর লক্ষ্য করে পেপসির বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায় এবং একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়।

হামলার পর কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় নেতাকর্মীরাও নিরাপত্তার স্বার্থে সেখান থেকে সরে যান।ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন এনসিপির নেতারা।

উল্লেখ্য, এর আগে হবিগঞ্জে এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার ঘটনার পর সিলেটে দলটির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে শুরু থেকেই উদ্বেগ ও শঙ্কা ছিল।

Walton
Walton