Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৪ ১৪৩২, মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬

কথাসাহিত্যিক মকবুলা মনজুরের জীবনাবসান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৭, ৪ জুলাই ২০২০

প্রিন্ট:

কথাসাহিত্যিক মকবুলা মনজুরের জীবনাবসান

কথাসাহিত্যিক মকবুলা মনজুর আর নেই (ইন্নালিলাহি...রাজিউন)। শুক্রবার বিকালে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

শুক্রবার রাতে মকবুলা মনজুরের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ লেখিকা সংঘের সভাপতি দিলারা মেসবাহ।

১৯৩৮ সালের ১৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুগবেলাইয়ে বাবা মিজানুর রহমান ও মা মাহমুদা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন মকবুলা মনজুর। বাবা মিজানুর রহমান লেখালেখি করতেন।

মকবুলা মনজুর রচিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে কালের মন্দিরা, আর এক জীবন, অবসন্ন গান, আত্মজা ও আমরা, প্রেম এক সোনালী নদী, বাউল বাতাস, ছায়াপথে দেখা, সায়াহ্ন যূথিকা ও নক্ষত্রের তলে।

মকবুলা মনজুর তার জীবদ্দশায় সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অনন্যা সাহিত্য পুরস্কার, জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার শ্রেষ্ঠগ্রন্থ পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Walton
Walton