Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৫ ১৪৩৩, বুধবার ১১ নভেম্বর ২০২৬

লিটারে ২০ টাকা কমছে অকটেন, পেট্রোল ও ডিজেলের দাম

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৬, ৪ এপ্রিল ২০১৬

আপডেট: ২০:১৪, ৪ এপ্রিল ২০১৬

প্রিন্ট:

লিটারে ২০ টাকা কমছে অকটেন, পেট্রোল ও ডিজেলের দাম

ঢাকা : ফার্নেস অয়েলের পর এবার অকটেন, পেট্রোল ও ডিজেলেরও দাম কমাতে যাচ্ছে সরকার। ছয় মাসে ধাপে ধাপে লিটার প্রতি মোট ২০ টাকা কমানো হবে এসব জ্বালানি তেলের দাম।

সোমবার জ্বালানি বিভাগ সূত্র এখবর নিশ্চিত করে জানিয়েছে, প্রথমে লিটারে ১০ টাকা, পরে দুই ধাপে ৫ টাকা করে কমানো হতে পারে। প্রথম ধাপের প্রজ্ঞাপন আগামী সপ্তাহে জারি করা হতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) একটি সূত্র জানায়, রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়। ওই বৈঠকেই তিন ধাপে দাম কামনোর বিষয়টি নির্ধারণ করা হয়।

গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তেলের দাম কমানের বিষয়ে আলোচনা হয়। দাম কমানোর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তও আসে।

বহুমাত্রিক.কম

Walton
Walton