Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২ ১৪৩৩, মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬

নারীদের জন্য চালু ‘পিংক বাস’ : ঢাকায় চলবে ১০ রুটে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ১৮ আগস্ট ২০২৬

প্রিন্ট:

নারীদের জন্য চালু ‘পিংক বাস’ : ঢাকায় চলবে ১০ রুটে

ছবি: সংগৃহীত

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস ‘পিংক বাস’ চালু হয়েছে। কর্মজীবী নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে সরকারের এ উদ্যোগ বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে পিংক বাস সার্ভিসের উদ্বোধন করেন তিনি।

ঢাকায় প্রাথমিকভাবে ১০টি বাস নিয়ে এ সার্ভিসের যাত্রা শুরু হয়েছে। সপ্তাহে পাঁচ দিন ১০টি রুটে বাসগুলো চলাচল করবে। বাস চালানোর জন্য ১৫ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। পিংক বাসের চালক ও কন্ডাক্টর সবাই নারী।নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নারী যাত্রীরা।
 
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, কর্মজীবী নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতেই সরকারের এই উদ্যোগ। প্রয়োজনে আগামী দিনে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।

Walton
Walton