Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২০ ১৪৩৩, বুধবার ০৭ অক্টোবর ২০২৬

নওগাঁয় আজ থেকে টুরিস্ট বাস চালু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ৪ মে ২০২২

প্রিন্ট:

নওগাঁয় আজ থেকে টুরিস্ট বাস চালু

নওগাঁ, ৪ জেলার ঐতিহাসিক স্থান সমূহ পরিদর্শনের লক্ষ্যে টুরিস্ট বাস চালু হয়েছে। বুধবার সকাল ৯ টায় শহরের মুক্তির মোড়ে এই যাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

তিনি প্রথম দিনের যাত্রীদের রজনীগন্ধার গুচ্ছ দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এএমএ মামুন খান চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা কালিমী বাবুসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ৩৮ আসনের ভ্রমণ বিলাস নামের বাসটি পূর্ণাঙ্গ যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। বাসটি ধামইরহাট উপজেলায় জাতীয় উদ্যান আলতাদিঘী ও জগদ্দল বিহার, বদলগাছি উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার ও হলুদ বিহার হয়ে নওগাঁ ফিরে আসবে।

ভ্রমণকারী যাত্রীদের সুযোগ সুবিধার অংশ হিসেবে দুপুরের খাবার ছাড়াও দু`বার চা নাস্তা সরবরাহ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

Walton
Walton