Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৮ ১৪৩২, বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬

পদ হারালেন মাসুদা ভাট্টি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩, ২১ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

পদ হারালেন মাসুদা ভাট্টি

ফাইল ছবি

গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে তার পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি।গতকাল সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল সম্মুখে তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার মাসুদা ভাট্টির গুরুতর অসদাচরণ অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদ ১৬ দফা (৬) তৎসহ তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৬ (১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি মাসুদা ভাট্টিকে তার পদ হতে অপসারণ করেছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের আগস্টে মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন সরকার।

Walton
Walton