Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৯ ১৪৩৩, সোমবার ০৫ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুরে ফাইবার কেবল ‘ব্রেক’ : দেশে ইন্টারনেট সেবা ব্যাহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ২০ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

সিঙ্গাপুরে ফাইবার কেবল ‘ব্রেক’ : দেশে ইন্টারনেট সেবা ব্যাহত

ফাইল ছবি

দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ থাকায় দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। গ্রাহকরা ইন্টারনেট সেবার ধীরগতির অভিযোগ করছেন।

শুক্রবার দিবাগত রাত ১২টার পর এ সমস্যা শুরু হয়েছে বলে জানা গেছে।

রাষ্ট্রায়ত্ত ব্যান্ডউইডথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) জানিয়েছে, সিঙ্গাপুরে ফাইবার কেবল ‘ব্রেক’ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে একই অবস্থা তৈরি হয়েছে।

জানা গেছে, সিমিউই-৫ দিয়ে দেশে ১ হাজার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহ হয়। এর পুরোটাই এখন বন্ধ আছে। যার কারণে গ্রাহকরা ইন্টারনেট সেবার ধীরগতি পাচ্ছেন।

শনিবার বিকেলের মধ্যে জানা যাবে, এটা কবে নাগাদ স্বাভাবিক হবে।

Walton
Walton