Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৩০ ১৪৩৩, শনিবার ১৭ অক্টোবর ২০২৬

‘ডিজিটাল ডটনেট’ কার্যালয়ে হামলা: সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধের আল্টিমেটাম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ১৪ জুলাই ২০২৬

আপডেট: ২০:১২, ১৪ জুলাই ২০২৬

প্রিন্ট:

‘ডিজিটাল ডটনেট’ কার্যালয়ে হামলা: সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধের আল্টিমেটাম

ছবি: সংগৃহীত

চাঁদা না পেয়ে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এক্সেস রোডের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‌‘ডিজিটাল ডটনেট’র কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরকারী সন্ত্রাসীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ-আইএসপিএবি। না হয় নিরাপত্তাহীনতার কারণে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার আশংকা করছে সংগঠনটি। 

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ-আইএসপিএবি, চট্টগ্রাম বিভাগ আয়েজিত সংবাদ সম্মেলনে এই আশংকার কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সংগঠনের চট্টগ্রাম বিভাগ আহবায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স। 

সংবাদ সম্মেলনে বলা হয়-গতকাল সোমবার দুপুরে একদল সন্ত্রাসী ‌‘ডিজিটাল ডটনেট’র কার্যালয়ে ঢুকে দাবীকৃত  চাঁদা না দেয়ায় ভাংচুর চালায়। প্রায় দুই কোটি টাকা চাঁদার দাবিতে এই হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীরা অফিসের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র ভেঙে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। 

এ ঘটনার পর থেকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা সহেএ্ এই পেশার অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

Walton
Walton