Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১২ ১৪৩৩, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬

গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ সিএমপির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৪, ২৭ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ সিএমপির

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে স্থাপিত ট্রাফিক পুলিশের বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরের এলজিইডি ভবন, ভূমি কার্যালয়সহ কয়েকটি স্থানে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার পর এ উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার (২৭ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী সাংবাদিকদের বলেন, ‘আমাদের পুলিশ বক্সগুলোর নিরাপত্তা জোরদার, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের রুটিন কাজ। এটা নতুন কিছু নয়। নগরের নিরাপত্তায় আমরা আমাদের সদস্যদের সব সময় প্রস্তুত রাখছি।’

সিএমপি সূত্রে জানা যায়, মূলত এলজিইডি ভবন ও ভূমি অফিসে হামলার পর থেকেই নগরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঁচলাইশ আবাসিক এলাকার পৈতৃক নিবাস, এলজিইডি ভবন ও চান্দগাঁও ভূমি অফিস লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এসব ঘটনায় মামলা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

এদিকে সম্প্রতি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান করা হয়েছে। তার স্থলে ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে শামসুল হককে। শামসুল হক গণমাধ্যমকে বলেন, ডিসেম্বর নিয়ে কোনো আশঙ্কা নেই। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

Walton
Walton