হাম উপসর্গে ৭ জনের মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৭২ জনের মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৩৭৮ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৭৩ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের। মোট ১ হাজার ৩৫১ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
প্রসঙ্গত, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৫৫৪ জনের।




