Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৫ ১৪৩২, মঙ্গলবার ১০ মার্চ ২০২৬

দিল্লিতে ভবনধস : নিহত বেড়ে ১১

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ২০ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

দিল্লিতে ভবনধস : নিহত বেড়ে ১১

ছবি- সংগৃহীত

ভারতের দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো ১১ জনকে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকায় একটি সরু গলির মধ্যে চারতলা ভবন ধসে এই হতাহতের ঘটনা ঘটে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শনিবার সন্ধ্যা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মোট ১১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আরো ১১ জনকে জখম অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকারীরা। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। আর বাকি ছয় জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
তবে কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়

জানা গিয়েছে, বাড়িটির একতলায় একটি বড় প্রাচীর ছিল। সম্প্রতি সেটি ভেঙে ফেলা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রাচীরটি ভাঙা পড়তেই গোটা বাড়িটির ভারসাম্য নষ্ট হয়ে যায়।

তার পরেই সশব্দে ভেঙে পড়ে বাড়িটি। ধ্বংসস্তূপের ভেতর এখনো কোনো প্রাণের সন্ধান রয়েছে কি না, তা জানতে থার্মাল ক্যামেরা, ক্রেন নিয়ে চলছে তল্লাশি অভিযান।

Walton
Walton