Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৭ ১৪৩৩, শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

তিন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫০, ১২ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

তিন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের তিন অতিরিক্ত পুলিশ সুপার ও দুই সহকারী পুলিশ সুপারসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

শনিবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ইশতিয়াক হাসান আমীনকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এসবি, ঢাকায় বদলি করা হয়েছে।

বেড়া সার্কেল, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. লাবীব আবদুল্লাহকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ট্যুরিস্ট পুলিশে এবং নবীনগর সার্কেল, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া সাপাহার সার্কেল, নওগাঁর সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মনকে সহকারী পুলিশ সুপার হিসেবে শিল্পাঞ্চল পুলিশে এবং রেঞ্জ ডিআইজি অফিস, খুলনায় কর্মরত সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমানকে মাধবপুর সার্কেল, হবিগঞ্জে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ২৩ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।

Walton
Walton