Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৭ ১৪৩৩, শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

তরুণ সমাজ চাইলে দেশে পরিবর্তন আনা সম্ভব: প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ১২ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

তরুণ সমাজ চাইলে দেশে পরিবর্তন আনা সম্ভব: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের তরুণ সমাজ চাইলে দেশে পরিবর্তন আনা সম্ভব। তারা যে পরিবর্তন আনতে পারে তা ২০২৪ সালের আগস্টে প্রমাণ করেছে। তাই দেশকে পরিচ্ছন্ন করতে শিক্ষার্থীসহ দেশের তরুণদের এগিয়ে আসতে হবে। 

শনিবার  সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ডেঙ্গুর বিস্তার ঘটার প্রেক্ষিতে জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে সরকার। 

প্রধানমন্ত্রী বলেন, নিজ নিজ বসতঘর, অফিস, কর্মস্থলকে পরিস্কার রাখতে পারলে, ধীরে ধীরে পুরো দেশই পরিষ্কার পরিচ্ছন্ন হবে। 

তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষকে পরিস্কার পরিচ্ছন্নতায় যেমন মনোযোগী হতে হবে তেমনি যদি কেউ পরিবেশ নষ্ট করে, অপরিচ্ছন্ন করে তাকেও নিরুৎসাহিত করতে হবে।
 

Walton
Walton