Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৬ ১৪৩৩, শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের তিন দিন পর বন্ধুর বাসা থেকে ব্যবসায়ীর মাটিচাপা লাশ উদ্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

নিখোঁজের তিন দিন পর বন্ধুর বাসা থেকে ব্যবসায়ীর মাটিচাপা লাশ উদ্ধ

ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগে নিখোঁজের তিন দিন পর শেখ ওয়াসিম রনি নামে এক ব্যবসায়ীর মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বন্ধু মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার গভীররাতে বিসি দাস স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে অভিযান শুরু করে পুলিশ। পরে শুক্রবার ভোরে ভবনটির নিচতলার পাশের মাটি খুঁড়ে বালুচাপা অবস্থায় ওয়াসিম রনির লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত ব্যবসায়ী শেখ ওয়াসিম রনি নিখোঁজ হওয়ার ঘটনায় গত ৮ সেপ্টেম্বর লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা। ওই জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ রনির বন্ধু মাসুমকে আটক করে।পুলিশের লালবাগ বিভাগের ডিসি তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, ব্যবসায়ী ওয়াসিম রনি নিখোঁজ ছিল বলে লালবাগ থানায় জিডি করেন তার স্বজনরা। সেই জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ রনির বন্ধু মাসুমকে আটক করে। পরে মাসুমের দেখানো মতে তার বাসার পেছন থেকে মাটিতে বালুচাপা দেয়া অবস্থায় রনির লাশ উদ্ধার করা হয়।

Walton
Walton