Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৬ ১৪৩৩, শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ১১ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

শনিবার শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন

ফাইল ছবি

উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের বহুল প্রতীক্ষিত শীর্ষ সম্মেলন আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজক দেশ ভারতে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে জোরেশোরে।বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি রুটগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।

আইনশৃঙ্খলা বাহিনী স্থাপন করেছে উচ্চপ্রযুক্তির একটি ডেডিকেটেড কন্ট্রোল রুম। সেখান থেকে সার্বক্ষণিকভাবে বিশ্বনেতাদের মোটরকেডের গতিবিধি এবং রাজধানীর সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সম্মেলনে যোগ দিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতেই নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সরাসরি সম্মেলনে অংশ নিচ্ছেন।

Walton
Walton