Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৭ ১৪৩৩, শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬

লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ১২ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

লালবাগে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

রাজধানীর লালবাগ এলাকার এক‌টি বাসা থে‌কে আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ। শ‌নিবার সকা‌লে শহীদ নগরের তিন নম্বরের ফালা মসজিদ গলির একটি বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মর‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জা‌মিল হো‌সেন এর সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

তি‌নি ব‌লেন, ‘আনোয়ার হোসেন জর্জ কো‌র্টে প্র্যাক‌টিস কর‌তেন। ত‌বে ২০১২ সা‌লের পর থে‌কে তি‌নি কো‌র্টে অ‌নিয়‌মিত ছি‌লেন।’

ওসি জানান, আনোয়ার হো‌সেন ওই রুমটিতে একাই থাকতেন। ধারণা করা হ‌চ্ছে, দুই-তিন আগে বৈদ্যুতিক শর্টসা‌র্কিট বা স্ট্রোক ক‌রে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে। বাড়ির মালিক মনির হোসেন জানান, চলতি মাসেই তিনি ৪ হাজার টাকা ভাড়ায় রুমটিতে উঠেছিলেন তিনি।

ঘটনাস্থলে সিআইডির ফরেন টিমের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের লাশ ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে পাঠিয়েছে।

এ ছাড়া পুলিশ তার সঙ্গে থাকা ড্রাইভিং লাইন্স উদ্ধার ক‌রে‌ছে। সেখা‌নে ঠিকানা ৩১২ নম্বরস্থ জগন্নাথ সাহা রোড উল্লেখ রয়েছে। পুলিশ তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

Walton
Walton