Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৮ ১৪৩৩, রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬

হদিস মিলেছে জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ ফেরির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০১, ১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

হদিস মিলেছে জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে নিখোঁজ ফেরির

ফাইল ছবি

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহীসহ যাত্রীবাহী নিখোঁজ ফেরির হদিস মিলেছে। ফেরিটি থেকে উদ্ধারকারী দল এখন পর্যন্ত ১০২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ সময় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বাকি নিখোঁজ যাত্রীদের সন্ধানে সাগরে জোর তৎপরতা চালাচ্ছে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা। দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে ফেরিটি নিখোঁজ হয়। বিশ্ব সংবাদ

এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের ওই ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তানের বাঞ্জারমাসিন শহরের উদ্দেশে রওনা হয়েছিল। রোববার স্থানীয় সময় ভোররাত আনুমানিক ২টার দিকে বাঞ্জারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাভা সাগরে অবস্থানকালে ফেরিটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জাহাজটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই সম্ভাব্য শেষ অবস্থান চিহ্নিত করে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়।নিখোঁজদের জীবিত উদ্ধারে একাধিক উদ্ধারকারী নৌযান ও হেলিকপ্টার সাগরে তল্লাশি অব্যাহত রেখেছে। প্রায় ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় অভ্যন্তরীণ চলাচলের জন্য ফেরি ও যাত্রীবাহী নৌযান অন্যতম প্রধান মাধ্যম। উড়োজাহাজের তুলনায় সাশ্রয়ী হওয়ায় দূরদূরান্তের দ্বীপে যাতায়াতে সাধারণ মানুষ নৌপথের ওপরই বেশি নির্ভরশীল। তবে দেশটিতে দুর্বল নৌ-নিরাপত্তা মান ও প্রায়শই মাত্রাতিরিক্ত যাত্রী বহনের কারণে প্রায়ই মারাত্মক নৌ-দুর্ঘটনা ঘটে থাকে।

Walton
Walton