Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৩ ১৪৩৩, শনিবার ২৮ নভেম্বর ২০২৬

কাজে ফিরেছে সাভার-আশুলিয়ার পোশাক শ্রমিকরা

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৯, ২৮ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

কাজে ফিরেছে সাভার-আশুলিয়ার পোশাক শ্রমিকরা

কাজে ফিরেছে সাভার-আশুলিয়ার পোশাক শ্রমিকরা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে টানা শ্রমিক অন্তোষ, বিক্ষোভ ও সংঘর্ষের পর শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার পোশাক কারখানায় আজ কর্মচাঞ্চল্যতা ফিরেছে। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শিল্পাঞ্চল সাভারের হেমায়েতপুর, উলাইল, পল্লীবিদ্যুৎ, বাইপাইল, ডিইপিজেড এলাকায় কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক চিত্র দেখা গেছে।

তবে পোশাক শ্রমিকরা মজুরি বাড়ানোর সঙ্গে বাড়ির ভাড়া বৃদ্ধি না করার আহ্বান জানান।

পোশাক শ্রমিকরা জানান, নিম্নতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত শ্রমিকরা মেনে নিয়েছে। তবে যেসকল শ্রমিকরা কয়েক বছর কাজ করেছে এবং তাদের মজুরি বৃদ্ধি পেয়ে নিম্নতম মজুরি বোর্ডের ঘোষিত মজুরির পরিমাণ বা তার কাছাকাছি। তাদের মজুরি যে শতাংশ গ্রেড অনুযায়ী বৃদ্ধি পেয়েছে, তাদেরও সেই অনুপাতে বৃদ্ধি করার আহ্বান জানান তারা। এছাড়া বাড়ির মালিকদের ভাড়া বৃদ্ধি না করার অনুরোধ জানান পোশাক শ্রমিকরা।

এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, পোশাকশ্রমিকরা অনেকটাই বাধ্য হয়ে ন্যূনতম মজুরি মেনে নিচ্ছে। এছাড়া শ্রমিকদের চাকরির ঝুঁকি ও কারখানা বন্ধ হওয়া সম্ভবনাও মেনে নেওয়ার আরও একটি কারণ।

তিনি আরও বলেন, তবে পুরাতন বা কয়েক বছর ধরে যারা কারখানাতে শ্রমিক হিসেবে কাজ করছেন, তাদের মজুরি শতাংশ অনুযায়ী বৃদ্ধি করতে হবে। কারণ অনেক পোশাকশ্রমিক একটি কারখানায় কয়েক বছর কাজ করলে স্বাভাবিকভাবে তার মজুরি বৃদ্ধি পেয়ে বর্তমান গ্রেডের কাছাকাছি মজুরি হতে পারে। ফলে তাদের মজুরি কারখানা কর্তৃপক্ষ সমন্বয় করতে হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, বেশকিছুদিন ধরেই ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে টানা বিক্ষোভ করে আসছিলো পোশাক শ্রমিকরা।
 

Walton
Walton