Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩৩, বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাতে মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

প্রকাশিত: ০৮:৫০, ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

মধ্যরাতে মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, ইঞ্জিনে ত্রুটির কারণে এ আগুন লেগেছে।মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বসিলা রোডের জল তরঙ্গ সুইমিং পুলের গেটে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে বসিলা রডের জল তরঙ্গ সুইমিং পুলের সামনে পার্কিং করা মিডলাইনের একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, মিডলাইন বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, এই বাসটির দিনে মেরামতের কাজ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এর সঙ্গে অন্য কোনো ঘটনা আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে।

Walton
Walton