Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৩ ১৪৩৩, রোববার ১৯ জুলাই ২০২৬

সুরভিত সকালে বর্ণময় ঈদ আসবে : কাদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ২৪ মে ২০২০

প্রিন্ট:

সুরভিত সকালে বর্ণময় ঈদ আসবে : কাদের

মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবে দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় বৈশ্বিক মহামারী করোনা সংকটে আক্রান্ত বিশ্ব সমাজ। এ সংকটে সুনিশ্চিত ও নিরাপদ ভবিষ্যতের স্বার্থে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থান থেকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা জানান ওবায়দুল কাদের।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতে যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণা প্রদীপ জ্বলেছে। ঠিক তেমনি করোনা সংকট জয় করে আবারও নবউদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মনের গহীনের আলো জ্বেলে অমানিশার আঁধার দূর করে সহমর্মিতার সহজাত বাঙালির চেতনায় নিজেদের জাগিয়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারের ঈদ শেষ নয়,পরবর্তী সুরভিত সকালে বর্ণময় ঈদ আসবে।

করোনা সংকটে সকলকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে অতীতের মতো এবারও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবো ইনশাআল্লাহ।

Walton
Walton