Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২ ১৪৩৩, শনিবার ১৮ জুলাই ২০২৬

২০শে জুলাই হচ্ছে না এসএসসি-সমমান পরীক্ষার ফল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৪, ১৮ জুলাই ২০২৬

প্রিন্ট:

২০শে জুলাই হচ্ছে না এসএসসি-সমমান পরীক্ষার ফল

ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০শে জুলাই প্রকাশের সম্ভাব্য সময় থাকলেও তা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আসছে। তবে নতুন তারিখ এখনো নির্ধারণ না হলেও জুলাই মাসেই ফল প্রকাশিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, এইচএসসি নিয়ে নানান জটিলতার কারণে আমরা ফলাফল প্রস্তুত করতে পারিনি। আমরা মাসের শেষের দিকে ফলাফল প্রকাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

Walton
Walton