Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২ ১৪৩৩, শনিবার ১৮ জুলাই ২০২৬

সরকারের ১৫০ দিন : বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৩, ১৮ জুলাই ২০২৬

প্রিন্ট:

সরকারের ১৫০ দিন : বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

ফাইল ছবি

সরকারের দায়িত্ব গ্রহণের ‘পাঁচ মাস পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  শনিবার বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের সদস্যরা। গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের প্রথম ১৫০ দিন আজ। রাজনৈতিক অচলাবস্থা, ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা ও গভীর সামাজিক বিভাজনের প্রেক্ষাপটে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে সরকার গঠন করে বিএনপি।

Walton
Walton