ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে সংসদ ভবনের সামনে থেকে সরে যান।
এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দাবিতে ঢাকার বিভিন্ন জায়গায় সকাল থেকে সারা দিন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন তারা। পরে জাতীয় সংসদে অধিবেশন চলার মধ্যে সংসদের সামনে অবস্থান নিয়ে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেন তারা।
এ বিষয়ে আন্দোলনকারীদের একজন আইডিয়াল কলেজের শিক্ষার্থী শিবলু গণমাধ্যমকে বলেছেন, ‘প্রথমে আমাদের বলা হলো ভিতরে কয়েকজন প্রতিনিধি পাঠাতে। আমরা ১৫ জন পাঠানোর সাথে সাথেই তারা আমাদের ওপর হামলা করে।’




