Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩১ ১৪৩৩, শুক্রবার ১৭ জুলাই ২০২৬

বাজার থেকে ৩ খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৬, ১৬ জুলাই ২০২৬

প্রিন্ট:

বাজার থেকে ৩ খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

ফাইল ছবি

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিন প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাদ্যপণ্য ও প্রতিষ্ঠানগুলো হলো:

১. ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।

২. ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।

৩. আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।

বিএফএসএ ওপরে বর্ণিত তিনটি প্রতিষ্ঠানকে বাজার থেকে সংশ্লিষ্ট খাদ্যপণ্যগুলোকে প্রত্যাহার করে বিপণন বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। সবাইকে ওই খাদ্যপণ্য ক্রয় থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছে সংস্থাটি।

Walton
Walton