ছবি: সংগৃহীত
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছেন কয়েকজন ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি ঘোরানোর সময় এ ঘটনা ঘটে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি জানিয়ে গণমাধ্যমকে বলেন, বাসটি ঘোরানোর সময়ে কয়েকজন এসে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে আগুন লাগার পর ওই সড়কের একদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।




