Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১১ ১৪৩২, বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬

ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০০, ২৬ মার্চ ২০২৬

প্রিন্ট:

ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ আটক

ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জে. (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয় বলে ডিবি সূত্র জানিয়েছে।

শেখ মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান।  ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, এক–এগারোর সময় তার বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে।

এর আগে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তাঁর স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

Walton
Walton