ভারতীয় হাইকমিশন ঢাকা
ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ভুয়া খবরবিষয়ক সতর্কতা জানিয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ সতর্কতা জানানো হয়।
সতর্কবার্তায় হাইকমিশন জানায়, হাই কমিশনার অর্থশাস্ত্রের একটি অনুলিপি উপহার প্রদান করেন, যেখানে নিম্নলিখিত উদ্ধৃতিটি ছিল : “শিক্ষাই সর্বোত্তম বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হন।”
হাইকমিশন আরো জানায়, সংবাদটিকে বদলে ফেলার উদ্দেশ্যে প্রচ্ছদটিকে বদলে ফেলবেন না!!

এর আগে, বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। এসময় অর্থশাস্ত্রের একটি অনুলিপি উপহার প্রদান করা হয়।
কিন্তু শাফকাত অনিক নামে এক ফেসবুক ব্যবহারকারী হাইকমিশনের উদ্ধৃতিটি বদলে ফেলে তাতে বিভ্রান্তিকর উসকানিমূলক উদ্ধৃতি যোগ করে তা ফেসবুকে প্রকাশ করে। যার প্রেক্ষিতেই ভারতীয় হাই কমিশন ঢাকা এই সতর্কতামূলক এই পোস্ট করে।




