Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৪ ১৪৩৩, বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন চলছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ২০ আগস্ট ২০২৬

প্রিন্ট:

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন চলছে

ফাইল ছবি

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে নির্বাচন কমিশন সচিবসহ মোট ২০ জন সহায়ক কর্মকর্তা ভোটগ্রহণের কাজে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনের নির্ধারিত ব্যবস্থাপনায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ থেকে শুরু করে ব্যালট গণনা ও ফলাফল প্রস্তুতের পুরো প্রক্রিয়ায় এসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

Walton
Walton