Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৪ ১৪৩৩, বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬

বল এখন ঢাকার কোর্টে :দ্য প্রিন্ট’র খবর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ২০ আগস্ট ২০২৬

প্রিন্ট:

বল এখন ঢাকার কোর্টে :দ্য প্রিন্ট’র খবর

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সময় ‘সম্মানজনক সংবর্ধনা’ দেওয়ার যে প্রতিশ্রুতি ভারত দিয়েছে, তার মাধ্যমে নয়াদিল্লির মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে। এখন বল পুরোপুরি ঢাকার কোর্টে।বুধবার ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এ খবর জানিয়েছে।

দ্য প্রিন্ট প্রতিবেদনে উল্লেখ করেছে, ভারতের এই ইতিবাচক বার্তার পরও কঠোর মনোভাব বজায় রাখা হবে একটি ভুল সিদ্ধান্ত। বাংলাদেশকে অবিলম্বে এই অহেতুক সংঘাতের অবসান ঘটানো প্রয়োজন। অতীতের জের টেনে না রেখে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এখন ‘সামনে এগিয়ে নিয়ে যাওয়া’ প্রয়োজন।এর আগে গত ১৭ আগস্ট টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে রবিবার নয়াদিল্লির কাছে কঠোর কিছু শর্ত দিয়েছে ঢাকা। এর মধ্যে রয়েছে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে প্রত্যর্পণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং তারেক রহমানের সফরের জন্য একটি ‘অনুকূল পরিবেশ’ তৈরি করা।

ভারত সরকারের সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ব্রিকস সম্মেলন এবং দ্বিপক্ষীয় সফর- উভয় ক্ষেত্রেই তারেক রহমানকে দেওয়া আমন্ত্রণ বহাল রয়েছে। সফরের সময়সূচি নির্ধারণের বিষয়টি এখন ঢাকার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

তবে ঢাকার সর্বশেষ বিবৃতির পর চলতি সপ্তাহে আলোচনায় থাকা দ্বিপক্ষীয় সফরের সম্ভাবনা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

Walton
Walton