ফাইল ছবি
নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রোববার কূটনৈতিক সূত্র মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।
২৯৯টি আসনের মধ্যে দু’টি আসনে জয়ী বিএনপির প্রার্থীর ফলাফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচনে বিএনপি জোট ২১২ আসনে জয় পেয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি।




