Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২ ১৪৩২, রোববার ১৫ ফেব্রুয়ারি ২০২৬

অভিনেত্রী ফেরদৌসী আহমেদ আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ১৯ এপ্রিল ২০২০

আপডেট: ১০:২২, ১৯ এপ্রিল ২০২০

প্রিন্ট:

অভিনেত্রী ফেরদৌসী আহমেদ আর নেই

ঢাকা : জনপ্রিয় অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর।শনিবার রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।অভিনেতা রওনক হাসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রওনক বলেন, অনেক দিন ধরেই অসুস্থ লীনা আপা। দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল তার। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

আগামীকাল দুপুরে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।দেশের টেলিভিশন ও চলচ্চিত্রে জনপ্রিয় এই অভিনেত্রীর অনেক ভূমিকা ছিল। ১৯৭৫ সালে একটি বাটার অয়েলের বিজ্ঞাপনের মধ্য দিয়ে মিডিয়া জগতে পা রাখেন ফেরদৌসী আহমেদ লীনা।

১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন।

তার অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। এতে তিনি নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

Walton
Walton