Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১১ ১৪৩২, মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রথমবার একসঙ্গে তাহসান-পূর্ণিমা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৫, ২০ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

প্রথমবার একসঙ্গে তাহসান-পূর্ণিমা

ঢাকা : নতুন বছরের ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান ও চিত্রনায়িকা পূর্ণিমা। সাগর জাহান পরিচালিত ‘ভালোবাসাবাসি’ নাটকে দেখা যাবে তাদের।

মঙ্গলবার রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং হয়েছে। বিরতি দিয়ে আগামী সপ্তাহে শেষ হবে এর শুটিং। আর এটি প্রচার হবে আসছে ভালোবাসা দিবসে।

‘ভালোবাসাবাসি’ শিরোনামের নাটকটিতে দেখা যাবে, প্রিয় মানুষের অতিরিক্ত যত্ন কখনও বিরক্তির কারণ হয়ে যায়। প্রিয় মানুষের ফলে বাইরে গিয়ে অন্য মানুষের যত্ন পাওয়ার আশা তৈরি হয়। ঠিক সেসময়ে প্রিয় মানুষের ভালোবার অনুভূতি তৈরি হয় দুজনার মনে। এমনি এক গল্প নিয়ে নির্মাণ হচ্ছে নাটকটি।

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাকে চলচ্চিত্রে নিয়মিত দেখা না গেলেও বিশেষ দিবসের নাটকে দেখা মেলে তার। অন্যদিকে তাহসান খান নাটক ও স্টেজ শোর পাশাপাশি সিনেমাতেও ব্যস্ত সময় পার করছেন।

Walton
Walton