Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১১ ১৪৩২, মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের তারিখ ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের তারিখ ঘোষণা

ফাইল ছবি

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন হবে আগামী ৯ এপ্রিল।মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। 

তিনি বলেন, এ দুটি আসনে নির্বাচনের লক্ষ্যে বিকেলে ভোটের তফসিল ঘোষণা করবে কমিশন। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। 

রুহুল আমিন মল্লিক জানান, শেরপুর-৩ আসনে পুনঃতফসিল এবং বগুড়া -৬ আসনে উপনির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে। এ দুটি আসনের প্রবাসী এবং দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে যেনো ভোট দেওয়ার সুযোগ পায় সেটিও বিবেচনা করা হচ্ছে।

শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোট হবে বলেও জানান কমিশনের জনসংযোগ পরিচালক। 

 

Walton
Walton