Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১১ ১৪৩২, মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬

পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

ফাইল ছবি

পুলিশের নতুন মহাপরিদর্শক(আইজি) হিসেবে মো. আলী হোসেন ফকিরকে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন আইজির এ নিয়োগের তথ্য জানানো হয়।

আলী হোসেন ফকির এর আগে এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাহারুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।   আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য।

Walton
Walton