Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৮ ১৪৩৩, রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬

শনিবার রাজধানীর ১২ এলাকায় গ্যাস বন্ধ থাকবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ৫ আগস্ট ২০২২

প্রিন্ট:

শনিবার রাজধানীর ১২ এলাকায় গ্যাস বন্ধ থাকবে

রাজধানী ঢাকার ১২ এলাকায় আগামীকাল শনিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি কাজের জন্য সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড শুক্রবার জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তিতাস জানায়, পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্যামপুর, পোস্তগোলা, দোলেশ্বর, জিনজিরা, হাসনাবাদ, পানগাঁও, শুভাড্ডা, ইকুরিয়া, চনকুটিয়া, কদমতলী, কালিন্দ, আগানগর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

Walton
Walton