ছবি: সংগৃহীত
শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছাঃ লিপিয়ারা। তাঁর পাওয়া ঘরভর্তি উপহারের পণ্য তালিকায় রয়েছে- ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি, ইলেকট্রিক কেটলিসহ বিভিন্ন পণ্য।
দেশজুড়ে চলমান মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর আওতায় ফ্রিজ কিনে ডিজিটাল নিবন্ধন করতেই ঘরভর্তি পণ্য উপহার পেয়ে মহাখুশি লিপিয়ারা। তার পরিবারে বইছে খুশির বন্যা। এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে মার্সেলের ঘরভর্তি উপহারের সংবাদ ।
রোববার (১৫ নভেম্বর, ২০২৬) বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান ‘তাজ ইলেকট্রনিক্স’ কর্তৃক আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ক্রেতা মোছাঃ লিপিয়ারার হাতে ঘরভর্তি উপহারের পণ্য তুলে দেন জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেতা ইরফান সাজ্জাদ এবং অভিনেত্রী প্রার্থণা ফারদিন দীঘি।
সেসময় পরিবেশক ‘তাজ ইলেকট্রনিক্স’ এর সত্ত্বাধিকারী জিয়াদুল ইসলাম লিজনসহ মার্সেলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর, ২০২৬ তারিখ থেকে দেশজুড়ে শুরু হওয়া মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এর আওতায় ফ্রিজ, টিভি, এসি বা সিলিং ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ঘরভর্তি উপহার পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুবিধা। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ সুবিধা পাবেন ক্রেতারা।




